সিলেট মেট্রোপলিটন পুলিশে রদবদল
পুলিশ সুপার পদমর্যাদায় সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি) রদবদল হয়েছে।
এতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এর উপ পুলিশ কমিশনার মো. সজীব খানকে সিআইডির পুলিশ সুপার এবং এপিবিএন এর পুলিশ সুপার সুদীপ্ত রায়কে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
রোববার (২২ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ দেওয়া হয়।
একই প্রজ্ঞাপনে সিলেটের এ দুই কর্মকর্তাসহ ৭ পুলিশ সুপারকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে।
এছাড়া জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

