post_top_ad

লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে

সিলেট ভয়েস ডেস্ক
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

লেবাননে রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে দেশটিতে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

 

এদিকে এরই মধ্যে রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলকে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল স্টরমিচ।

 

লেবাননের সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, গত সোমবার থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১০২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬৩৮ জন। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করেছে মন্ত্রণালয়।

 

এদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল স্টরমিচ হুমকি দিয়ে বলেছেন, ‘খুব শিগগিরই দাহিয়েহ এলাকা খান ইউনিসে পরিণত হবে।’ উল্লেখ্য, দাহিয়েহ বৈরুতের দক্ষিণাঞ্চলের একটি এলাকা। সেখানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। আর খান ইউনিস হলো ফিলিস্তিনের গাজা সিটির দক্ষিণাঞ্চলের একটি এলাকা। যুদ্ধবিরতির আগে গাজাজুড়ে প্রায় দুই বছর ধরে ইসরায়েল হামলা চালায়। এতে গাজাসহ খান ইউনিস ধ্বংস্তূপে পরিণত হয়েছে।

 

সূত্র: আল জাজিরা।

post_bottom_ad