পাবনার সাঁথিয়ায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী অনুষ্ঠিত
পাবনা সাঁথিয়ায় জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (০৩ জুন) বিকেলে সাঁথিয়া অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভায় মাহবুব মোর্শেদ জ্যােতির সভাপতিত্বে এবং সাইফুল ইসলাম এবং যুবদল নেতা মনিরুজ্জামান রাজার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনে ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষের কর্ণধর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি শামসুর রহমান।
এসময় আরো বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল বারি ঠান্টু, সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম বন্দে, সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেল ,
করমজা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান নান্নু, আব্দুল আলিম বিশ্বাস, সেলিম হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক স্বপন, আবুল কালাম আজাদ,গোলাম মোস্তফা,সেলিম হোসেন প্র্মুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক নেতা, যিনি বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়ন, কৃষি বিপ্লব এবং জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখেন।
বক্তারা আরও বলেন, তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তারা তাঁর দেখানো পথে দেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে ও দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইশতিয়াক আহমেদ মিন্টু

