post_top_ad

দৈহারী ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনায় বিএনপি নেতা লাভলু হাওলাদার

মোঃ ইব্রাহিম হাওলাদার স্টাফ রিপোর্টার:-
প্রকাশিত: ৬ জুন, ২০২৬, ৫:৩২ অপরাহ্ন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৬নং দৈহারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশা করেছেন উপজেলা বিএনপির ত্যাগী নেতা লাভলু হাওলাদার।

গরিব-দুঃখী ও মেহনতি মানুষের খেদমত করার সুযোগ চেয়ে তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।

লাভলু হাওলাদার বলেন, "আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দৈহারী ইউনিয়নের গণকপাড়া,  থাইল্লাসহ সকল গ্রামের মানুষের সেবা করতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হলে ধানের শীষ মার্কায় এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো ইনশাআল্লাহ।"

*ত্যাগ ও সংগ্রামের ইতিহাস*  
তিনি বলেন, "বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ, বিজিবি, র‍্যাব ও দলীয় ক্যাডার বাহিনীর নির্যাতনের শিকার হয়েছি। নিজের উপর অনেক জুলুম সহ্য করেছি। কিন্তু ধানের শীষের আদর্শ ভুলিনি। রাজপথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। দৈহারী ইউনিয়নের হিন্দু-মুসলিম সকল গরিব মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ চাই।"

তিনি আরও বলেন, "গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোই আমার রাজনীতি। কারো দুয়ারে যেতে চাই না, মানুষের খেদমতের সুযোগ   চাই  দৈহারী ইউনিয়নের সকল মানুষের  খেদমত করার সুযোগ চেয়েছে বিএনপি ত্যাগী নেতা লাভলু হাওলাদার  সকলের প্রত্যাশা

post_bottom_ad